দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে ছোট দেশ হিসেবে জায়গা পাওয়া কুরাসাও এর। ফিফা র্যাঙ্কিংয়ে জার্মানি ১০ নম্বরে, আর কুরাসাও ৮২ নম্বরে। কাগজে-কলমে ব্যবধান বড় হলেও আন্ডারডগ কুরাসাও বড় অঘটনের স্বপ্ন দেখছে, আর জার্মানি চাইছে শক্তভাবে বিশ্বকাপ শুরু করতে।
রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে দুই দল।
মাত্র দেড় লাখ জনসংখ্যা ও ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও বিশ্বকাপে জায়গা করে নিয়েই আলোচনায় এসেছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয় তাদের। শেষ পাঁচ ম্যাচে এক জয়, এক ড্র ও তিন হারের পাশাপাশি করেছে মাত্র তিন গোল।
অন্যদিকে দুর্দান্ত ছন্দে আছে জার্মানি। কোচ জুলিয়ানের অধীনে শেষ পাঁচটি প্রস্তুতিমূলক ম্যাচেই জয় পেয়েছে দলটি। এই সময়ে করেছে ১৮ গোল। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের ব্যর্থতার পর আবারও পুরোনো মর্যাদা ফিরে পেতে মরিয়া ‘ডাই মানশাফট’।
গ্রুপ ‘ই’-তে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে জার্মানি। তরুণ তারকা জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান রিটজ Florian Wirtz-কে ঘিরে গড়া দলটি আক্রমণাত্মক ও দ্রুতগতির ফুটবল খেলছে। অনেকেই এই দলকে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে তুলনা করছেন।
মিডফিল্ডার Leon Goretzka বলেন, ‘আমরা ভুলগুলো শুধরে নিতে চাই। আগের ব্যর্থতার স্মৃতি এখন আর খুব একটা প্রভাব ফেলে না, তবে সমর্থকদের আস্থা পুরোপুরি ফিরে আসেনি। আমরা সেটা ফিরিয়ে আনতে চাই।’
অন্যদিকে কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাত ৭৮ বছর বয়সে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনটি বিশ্বকাপে কোচিংয়ের অভিজ্ঞতা থাকা এই ডাচ কোচ এবার ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন।
কুরাসাও মিডফিল্ডার লিভানো কমেনেসিয়া বলেন, ‘আমরা ডাচ ফুটবল সংস্কৃতিতে বড় হয়েছি। আমাদের দক্ষতা ভালো। ম্যাচ শুরু হলে সবকিছুই সম্ভব—এখানে বড় বা ছোট কিছু নেই।’
সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির খেলোয়াড় তাহিথ চং বলেন, ‘বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর থেকেই দ্বীপে উৎসব চলছে। মানুষ এই ঐতিহাসিক ম্যাচ নিয়ে খুবই উচ্ছ্বসিত।’
জার্মানির সম্ভাব্য একাদশ: ম্যানুয়েল নয়্যার, জশুয়া কিমিখ, জোনাথন তাহ, নিকো শ্লোটারবেক, ডেভিড রাউম, লেওন গোরেৎসকা, আলেকসান্ডার পাভলোভিচ, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্ট্জ ও কাই হাভার্টজ।
কুরাসাওয়ের সম্ভাব্য একাদশ: এলোয় রুম, জুরিয়েন গারি, রিশেডলি বাজোয়ার, আরমান্দো ওবিস্পো, শেরেল ফ্লোরানুস, লিয়েন্দ্রো বাকুনা, লিভানো কোমেনেন্সিয়া, ডেভেন্সিও ফনভিলে, জুনিনহো বাকুনা, জুর্গেন লোকাডিয়া ও তাহিথ চং।
এমএস/